বঙ্গোপসাগরে মাছ ধরার ১৮ ট্রলারে ডাকাতির খবর পাওয়া গেছে। মুক্তিপণের দাবিতে ৪ ট্রলারসহ ৩২ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে জলদস্যুরা। নিখোঁজ রয়েছে আরো ৬ জেলে। ডাকাতির সময় অন্তত ২০ জেলে আহত হয়েছে। সোমবার রাত আনুমানিক সাড়ে বারটার দিকে তালতলীর সকিনা এবং পাথরঘাটার ৩০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে লাল দিয়া ও পক্ষিদিয়ার চর সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় জেলেরা ডাকাতির ঘটনায় সুন্দরবনের শীর্ষ জলদস্যু রাজু বাহিনীকে দায়ী করেছেন। ডাকাতির কবল থেকে ফিরে আসা জেলে তালতলীর নিদ্রা-সকিনার মাঝি আবু জাফর হাওলাদার জানান, সোমবার গভীর রাতে জলদস্যুরা জেলেদের ধাওয়া করে মাছ ধরার ৪ ট্রলার ও ৩২ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে। অপহূত জেলেদের বাড়ি তালতলীর নিদ্রা-সকিনা, পাথরঘাটা, কলাপাড়ার মহিপুর ও পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার বিভিন্ন এলাকায়।
