মো. কামাল মোস্তফা
দৈনিক ইত্তেফাক চট্টগ্রামের ব্যুরো প্রধান সালাহউদ্দিন মো. রেজার বাবা আলহাজ্ব মৌলভী মো. কামাল মোস্তফার ৫ম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে পাহাড়তলীর পশ্চিম ফিরোজ শাহ’র বাসায় কোরআনখানি, বাদ আছর পশ্চিম ফিরোজ শাহ জামে মসজিদে মিলাদ মাহফিল, এতিম ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে।
সাইফুল ইসলাম খান (শামীম)
সাবেক শিল্পমন্ত্রী মরহুম শামসুল ইসলাম খানের বড় ছেলে সাইফুল ইসলাম খান (শামীম)’র ১৪তম মৃত্যুবার্ষিকী আজ। তার রুহের মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
