এ সপ্তাহে বিভিন্ন মিডিয়ার সবচেয়ে আলোচিত ছবি হিসেবে নির্বাচিত হয় এই দুটি ছবি। ছবি দুটি সর্বাধিক অনলাইন পোর্টালে ব্যবহূত হয়। ওপরের ছবিতে একটি এয়ার ট্যাংকারে করে আগুন নেভানো হচ্ছে। ছবিটি আমেরিকার নর্থ ইস্ট ওখার্স্ট এলাকার।
নিচের ছবিটি স্পেনের। ৪ টি টাওয়ার একসাথে দাঁড়ানো এই জায়গাটিকে স্পেনের ব্যবসায়িক রাজধানী বলা হয়। মাত্র কিছুদিন আগের সুপার মুন টাইমে অনেকটা চন্দ্রবিন্দুর আকৃতিতেই চাঁদটি এমন রঙিন হয়ে ধরা দেয়। প্রায় কয়েক মাইল দূর থেকে তোলা এই ছবিটি তাই বছরের সেরা ওয়ালপেপার হিসেবে স্থান পাবে বলে সকলে ধারণা করছেন।
