নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় শান্তা বেগম (১৪) নামে এক নৃত্যশিল্পীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পুলিশ লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। শান্তা বেগম ফতুল্লার মাহমুদপুর নিতাইপুর এলাকার মাসুম পারভেজের মেয়ে।