বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে বিএসএফ

আপডেট : ২১ আগস্ট ২০১৪, ২১:২১
পঞ্চগড় সীমান্ত পঞ্চগড় জেলা সদরের চাকলাহাট ইউনিয়নের শিংরোড সীমান্ত এলাকা থেকে আক্তারুল ইসলাম (২৮) নামে এক বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে বিএসএফ। আক্তারুল শিংরোড প্রধান গ্রামের মৃত হেকমত আলীর ছেলে। পারিবারিক সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার সকালে সীমান্তের ধারের একটি খালে মাছ ধরার সময় ভারতের সাকাতি বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল আরিফুল ইসলাম আক্তারুলকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে ফেরত চেয়ে ইতিমধ্যে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দেয়া হয়েছে। তারা পতাকা বৈঠকের জন্য সম্মত হয়েছে।