মোঃ আমিনুল ইসলাম বায়জিদ
মোঃ আমিনুল ইসলাম বায়জিদ এইচএসসি পরীক্ষায় আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা মোঃ রফিকুল ইসলাম, সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার এবং মা মেরিনা ইসলাম গৃহিণী। বায়জিদ চিকিত্সা বিজ্ঞানে উচ্চতর ডিগ্রি লাভে আগ্রহী।
জান্নাতুল ফেরদৌস মিশু
জান্নাতুল ফেরদৌস মিশু এইচএসসি পরীক্ষায় রামগড় সরকারি ডিগ্রি কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে। সে রামগড় পৌরসভার সুকেন্দ্রাইপাড়া এলাকার মোঃ ইব্রাহিম ও ফিরোজা আক্তারের কন্যা।
তানিয়া আক্তার
তানিয়া আক্তার চাঁদপুরের কচুয়া উপজেলাধীন ড. মনসুরউদ্দীন মহিলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা আবিদুর রহমান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মা দেলোয়ারা বেগম গৃহিণী।
শাকিব মাহমুদ
শাকিব মাহমুদ এ বছর এইচএসসি পরীক্ষায় রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার বাবা শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী পরিচালক আব্দুল খালেক এবং মা শারমিন সুলতানা প্রকৌশলী। শাকিব প্রকৌশলী হতে চায়।
সুমাইয়া আহাম্মদ
সুমাইয়া আহাম্মদ এইচএসসি পরীক্ষায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা সেলিম আহাম্মদ ব্যবসায়ী ও মা মাসুদা আক্তার গৃহিণী। সুমাইয়া ডাক্তার হতে চায়।
মোঃ মাসুদুর রহমান জুনাইদ
মোঃ মাসুদুর রহমান জুনাইদ নটরডেম কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা মোঃ তোফাজ্জাল হোসেন ও মাতা মাসুদা বেগম গৃহিণী। জুনাইদ প্রকৌশলী হতে চায়।
