লোহাগড়ায় শিশু সন্তানকে বিষপান করিয়ে মায়ের আত্মহত্যা

আপডেট : ২১ আগস্ট ২০১৪, ২২:৫৫
নড়াইলের লোহাগড়া উপজেলার শামুকখোলা গ্রামে আড়াই বছরের মেয়েকে বিষপান করিয়ে মা আত্মহত্যা করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে নড়াইল সদর হাসপাতালে মা ডলি বেগম মারা যান। শিশু শামীমাকে হাসপাতালে চিকিত্সা দেয়া হচ্ছে। ডলি বেগম শামুকখোলা গ্রামের ইয়ার আলীর স্ত্রী। প্রতিবেশীরা জানান, পারিবারিক কহলের জের ধরে এ আত্মহত্যার ঘটনা ঘটেছে। ইয়ার আলী চট্টগ্রামে জাহাজে কাজ করেন। জানা গেছে, ডলি বেগম গতকাল বুধবার সন্ধ্যায় তার শিশুকন্যা শামীমাকে বিষপান করিয়ে নিজেও বিষপান করেন। তাদের প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি হলে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হলে মা ডলি বেগম মারা যান।