মজার বিষয়

নাইকি এয়ার ম্যাগ

আপডেট : ২২ আগস্ট ২০১৪, ১৯:২৬
সেই ছোটবেলা থেকেই জুতোর ফিতে বাঁধা নিয়ে সমস্যায় পড়তে হয় অনেক শিশুদের। আসলেই বেশ ঝমেলার কাজ এই জুতোর ফিতে বাঁধাটা। এজন্য অনেকে ব্যবহার করে পেস্টিং জুতো। তবে সেই সমস্যা আগামীতে আর থাকবে না। কারণ এই সমস্যার সমাধান করতে নতুন প্রযুক্তি নিয়ে আসছে নাইকি। ২০১৫ সালের প্রযুক্তিনির্ভর কাহিনী নিয়ে তৈরি হয়েছিল ‘ব্যাক টু দ্য ফিউচার’ মুভিটি। এ মুভিতে একটি জুতার প্রযুক্তি দেখানো হয়েছিল। মুভিতে দেখানো সে প্রযুক্তির জুতাই তৈরি করে ফেলেছে স্পোর্টসওয়্যার প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাইকি। জুতা পরে ফিতা বাঁধার ঝামেলা থেকে মুক্তি দিতে যাচ্ছে স্পোর্টসওয়্যার প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাইকি। সম্প্রতি প্রতিষ্ঠানটি এমন প্রযুক্তির স্নিকার তৈরি করেছে যা স্বয়ংক্রিয়ভাবে ফিতা বাঁধতে পারে। এ জুতার নাম দেওয়া হয়েছে ‘নাইকি এয়ার ম্যাগ’। ‘মার্টি ম্যাকফ্লাইস ক্লসেট’ নামে একটি ইউটিউব ভিডিও আপলোড করেছে নাইকি কর্তৃপক্ষ। এ ভিডিওতে জুতাটির বিশেষত্ব দেখানো হয়েছে। ইতোমধ্যে এ ভিডিওটি ৬৩ হাজারেরও বেশিবার দেখা হয়ে গেছে। এদিকে, ‘ব্যাক টু দ্য ফিউচার’ মুভির তারকা মাইকেল জে. ফক্স লস অ্যাঞ্জেলেসে এ স্নিকার বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছেন। অনলাইন মার্কেট ই-বে থেকে কেনা যাবে এ জুতা। ই-বেতে বিক্রি হওয়া ১ হাজার ৫০০ জোড়া জুতা বিক্রির অর্থ দান করা হবে মাইকেল জে. ফক্সের দাতব্য প্রতিষ্ঠানে। এ প্রতিষ্ঠানটি পারকিনসন রোগীদের নিয়ে কাজ করে। মাইকেল নিজেও এ রোগে ভুগছেন। উল্লেখ্য, স্বয়ংক্রিয়ভাবে ফিতা বাঁধার এ জুতা তৈরির জন্য আগেই পেটেন্ট করিয়ে রেখেছিল নাইকি।\