মে ট্রো লা স্ট লা ই ট
মেট্রো লাস্ট লাইট শুরু হয় মেট্রো ২০৩৩ যেখানে শেষ হয়েছিল তার কিছু পরে থেকে। মেট্রো ২০৩৩-এর খারাপ এন্ডিংয়ে আর্টিওম সব ‘দ্য ডার্ক ওয়ান’কে মেরে ফেলেছিল নিউক্লিয়ার বোমা মেরে। সেখান থেকে মেট্রোতে ফিরে সে বিশ্রাম নেয়। মেট্রো লাস্ট লাইট সেই বিশ্রাম থেকে জাগার পরে থেকেই শুরু হয়। এখানে আর্টিওমকে রেঞ্জারে পদোন্নতি দেওয়া হয়। মেট্রো লাস্ট লাইটে দেখা যায় যে বোমা মারার পরও একটি শিশু ‘ডার্ক ওয়ান’ বেঁচে যায় কোনোভাবে। আর্টিওমকে বলা হয় যেন সার্ফেসে গিয়ে তাকে মারে। কিন্তু আর্টিওম সে কাজ করতে গিয়ে ব্যর্থ হয়। উল্টো সে শত্রুদের হাতে ধরা পড়ে। এরপর নানা ঘটনা ঘটতে থাকে। আর বিভিন্ন রহস্য উন্মোচিত হতে থাকে। এসব নিয়েই এগিয়ে চলে গেমটি। আর গেমারকে নানা ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়। গেমটি সম্পর্কে আরও জানতে ভিজিট করুন :http://enterthemetro.com/ সাইটটি।
ই - বু ক রি ডা র
সম্প্রতি পরিচালিত এক জরিপে দেখা গেছে, আমেরিকানদের বেশিরভাগই ই-বুক পড়ার জন্য বিভিন্ন স্মার্টফোন ও ট্যাবলেটের চেয়ে কম্পিউটারই বেশি পছন্দ করেন। গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টার এই গবেষণায় এক ফলাফল প্রকাশ করেছে। ই-বুক রিডার, স্মার্টফোন অথবা ট্যাবলেট ডিভাইসে ই-বুক পড়া তুলনামূলকভাবে আরামদায়ক ও সহজ হলেও মানুষ কম্পিউটারেই এখনো বেশি ই-বুক পড়েন, এ বিষয়টি চমকপ্রদ বলে মন্তব্য করেছে পিউ রিসার্চ। তবে ই-বুক যেই প্ল্যাটফর্মেই পড়া হোক না কেন, ই-বুক পড়ার পরিমাণ ক্রমেই বেড়ে চলেছে বলে জানা গেছে। ই-বুক সম্পর্কে আরও জানতে: http://ebook-reader-review.toptenreviews.com/
টে ই ল র অ্যা লি স ন সু ই ফ ট
গ্র্যামি অ্যাওয়ার্ড বিজয়ী মার্কিন কান্ট্রি সংগীত শিল্পী, গায়ক-গীতিকার, রেকর্ড প্রযোজক, এবং অভিনেত্রী। ২০০৬ সালে টেইলর সুইফট তার প্রথম গান ‘টিম ম্যাকগ’ প্রকাশ করে, এরপর প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম টেইলর সুইফট যা রেকর্ডিং ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন অব আমেরিকা কর্তৃক প্লাটিনাম প্রত্যয়ন পান। ২০০৮-এর নভেম্বরে টেইলর সুইফট তার দ্বিতীয় অ্যালবাম ‘ফিয়ারলেস’ প্রকাশ করে। ২০০৮-এর শেষে ‘ফিয়ারলেস’ ও ‘টেইলর সুইফট’-এর বিক্রয়ের পরিমাণ দাঁড়ায় যথাক্রমে ২.১ এবং ১.৫ মিলিয়ন। ‘ফিয়ারলেস’ অ্যালবামটি বিলবোর্ড ২০০ চার্টে ১১ সপ্তাহ ধরে (ধারাবাহিকভাবে নয়) শীর্ষস্থান দখল করেছিল, যা কোনো অ্যালবাম ২০০০ সালের পর পারেনি। সম্প্রতি তার নতুন অ্যালবাম এবং ট্যুর বেশ ভালো সাড়া ফেলেছে। তার কথা জানতে ভিজিট করুন :
http://taylors wift.com/ সাইটটি।
