তারুণ্যের অন্যলোক

আপডেট : ২২ আগস্ট ২০১৪, ১৯:৩৯
প্রতিদিনের তারুণ্যময় জীবনে লাইফস্টাইল, ফ্যাশন আর নানা বিষয় নিয়ে তরুণদের জন্য এক আলাদা জগত্ গ্রন্থনা : ইশরাত বিনতে আফতাব  দে খা র ছ বি ফাতিহ ১৪৫৩ ছবির কথা :ফাতিহ তুর্কি শব্দ, এর অর্থ ইংরেজিতে ‘কনকোয়েস্ট’। ১৪৫৩ সালে টানা ৫৭ দিন অবরোধের পর তুর্কি এই বীরের কনস্টানটিনোপোল (আজকের ইস্তাম্বুল) জয়ের কহিনী নিয়ে তুর্কিরা তৈরি করেছে তাদের সবচেয়ে ব্যয়বহুল এপিক সিনেমা ‘ফাতিহ ১৪৫৩’। কেন দেখবেন :মুসলমানদের রণকৌশল, প্রযুক্তিজ্ঞান, সামরিক বাহিনীর দক্ষতা, ঐক্য ইত্যাদির মাধ্যমে ৫০০ বছর আগে মুসলমানদের গৌরবময় এক অধ্যায়ের সাথে পরিচিত করে দেওয়ার এই চেষ্টা প্রশংসনীয়। আরও দেখতে পারেন  জীবনঢুলী  এপিক  ট্রান্সসেন্ড ড্যান্স  ক্যাপ্টেন আমেরিকা প ড়া র ব ই কথামালা লেখক :সৈয়দ মুস্তাফা সিরাজ বাংলা ভাষার অগ্রগণ্য কথাসাহিত্যিকদের মধ্যে সৈয়দ মুস্তাফা সিরাজের নামটি উল্লেখযোগ্য। এক জীবনে অসংখ্য বই লিখেছেন। অলীক মানুষের লেখক হিসেবেও তিনি খ্যাত। গল্প, উপন্যাস, কর্নেল সিরিজ কিংবা প্রবন্ধের বাইরেও তিনি নানা রকম লেখা লিখেছেন। কথামালা তেমনই এক গ্রন্থ, যেখানে তার মৌলিক লেখার বাইরে আটপৌরে ও ফরমায়েশি কিন্তু দরকারি রচনার সমন্বয় ঘটেছে। কেন পড়বেন :তার লেখায় বরাবরই নিজস্ব স্বকীয়তার পরিচয় পাওয়া যায়। জীবনমুখী এই রচনা সবাইকে উজ্জীবিত করবে নিঃসন্দেহে। আরও কিছু বই  দি ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি  আই এম মালালা  টমস ওয়্যার  বাংলার কিংবদন্তি শো না র গা ন মেটালিকা একটি আমেরিকান হেভি মেটাল ব্যান্ড যা ১৯৮১ সালে লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়াতে গঠিত হয়। ড্রামার লারস উলরিচ উদ্যোগে ব্যান্ডটি গঠিত হয়। ব্যান্ডটির প্রাথমিক লাইন-আপ ছিল ড্রামসে লারস উলরিখ, রিদম গিটার ও ভোকালে জেমস হেটফিল্ড, লিড গিটারে কারক হ্যামেট এবং বেজ গিটারিস্ট ছিলেন পরলোকগত ক্লিফ বারটন। পরবর্তীকালে বেজ গিটারিস্ট বারবার পরিবর্তন হয়েছে। বর্তমানে আছেন রবার্ট ট্রুজিলো। ু আরও কিছু শোনার গান  সেকেন্ড সিটি—আই ওয়ানা ফিল  স্টে উইদ মি—স্যাম স্মিথ