আ মা র স্ব প্ন

আপডেট : ২২ আগস্ট ২০১৪, ১৯:৩৯
পাঠকদের জন্য তরুণকণ্ঠ’র নতুন বিভাগ ‘আমার স্বপ্ন’। এই বিভাগে তরুণরা লিখে পাঠান মনের ভেতর লালিত ইতিবাচক স্বপ্নের কথা। লেখা হতে হবে ১০০ শব্দের ভেতর। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা :বিভাগীয় সম্পাদক, তরুণকণ্ঠ, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫। ই-মেইল : [email protected] আমি বিসিএস পাস করে প্রশাসনিক কর্মকর্তা হতে চাই প্রতিটি মানুষের জীবনেই স্বপ্ন থাকে। সবার মতো আমারও একটা স্বপ্ন আছে তা হলো আমি প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাই। সেখান থেকে উচ্চ শিক্ষা অর্জন করে ভবিষ্যতে বিসিএস পাস করে প্রশাসনিক কর্মকর্তা হতে চাই। বাংলাদশের প্রশাসনিক ব্যবস্থা উন্নতির লক্ষে কাজ করতে চাই। পাশাপাশি সমাজ দেশ ও জাতির কল্যাণে সক্রিয়ভাবে কাজ করতে চাই। আমি মনে করি দুর্নীতিমুক্ত ও সুন্দর বাংলাদেশ গড়তে প্রশাসনে যোগ্য ও দক্ষ লোক প্রয়োজন। এ লক্ষ্যে আমি নিজেকে সত্ ও যোগ্য লোক হিসেবে গড়তে চাই। পড়াশোনা করে আমার স্বীয় লক্ষ্যে পৌঁছার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাব। আমি ডাক্তার হতে চাই মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর জিপিএ-৫ পেয়েছি। এখন আমার লক্ষ্য মেডিক্যাল কলেজে ভর্তি হওয়া। আমার স্বপ্ন হলো আমি একজন ডাক্তার হবো। একজন ডাক্তার মানুষের সবচেয়ে কাছ থেকে সেবা করতে পারে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে গ্রামের একটা বৃহত্ জনগোষ্ঠী চিকিত্সা সেবার বাইরে থাকে। আমি সেবার বইরে থাকা মানুষদের নিয়ে কাজ করতে চাই। পরিতাপের বিষয় হলো আমাদের দেশে ডাক্তার হয়ে গ্রামের মানুষদের কাছে থাকতে চায় না। অতিরিক্ত অর্থউপার্জনের জন্য শহরমুখী হয়ে যায়। এ বিষয়টাকে আমি অবশ্যই পরিহার করব।