চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দর্শনা সীমান্তের আর্ন্তজার্তিক সম্মেলন কেন্দ্রে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সীমান্তে হত্যা, নারী-শিশু পাচার ও চোরাচালান রোধসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়। বিজিবির পক্ষে ছিলেন চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত পরিচালক মেজর আনোয়ার জাহিদ, ক্যাপ্টেন দানিয়েল রাব্বি, সুবেদার মহসিন আলী, সুবেদার খোরশেদ আলম, কমান্ডার সুবেদার শফিকুল আলম, বিএসএফের পক্ষে ছিলেন সীমানগর ১৭৩ ব্যাটালিয়নের অধিনায়ক কর্ণেল অনিল শর্মা, ডেপুটি কমান্ডার এডি পান্ডে, কোম্পানী কমান্ডার কৃষ্ণা, কোম্পানী কমান্ডার জবর সিং।
