ফরেন ইনভেস্টরস চেম্বার অফ কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি-এর ৫০ বছর পূর্তি উদযাপন

আপডেট : ২৩ আগস্ট ২০১৪, ২০:৩৪
সম্প্রতি ফরেন ইনভেস্টরস চেম্বার অফ কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি-এর ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। ১৯৬৩ সাল থেকে ফরেন ইনভেস্টরস চেম্বার অফ কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি কাজ করছে। এফআইসিসিআই-এর সভাপতি রূপালী চৌধূরী এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তিনি বলেন, গত ৫০ বছর ধরে আমাদের এই চেম্বার বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রেখে চলেছে। খিয়াক সাং, চেয়ারম্যান এ্যান্ড সিইও ইয়াং ওয়ান (কেইপিজেড) লি: এবং সেন্টার ফর পলিসি ডায়ালগের বিশিষ্ট ফেলো সদস্য ও অর্থনীতিবিদ ড: দেবপ্রিয় ভট্টাচার্য অনুষ্ঠানে উপস্থিত থেকে তাদের বিশেষ প্রবন্ধ ও বক্তব্য প্রদান করেন। এছাড়াও অন্যান্য ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, দেশি-বিদেশি কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ এবং ফরেন ইনভেস্টরস চেম্বারের পরিচালক পর্ষদসহ ও অন্য সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।-প্রেস বিজ্ঞপ্তি