কলসকাঠি বন্দরে আগুন, আহত ৩০

আপডেট : ২৩ আগস্ট ২০১৪, ২০:৪৩
শুক্রবার গভীর রাতে বাকেরগঞ্জের কলসকাঠি বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নদীবেষ্টিত কলসকাঠিতে ফেরি পারাপারের ব্যবস্থা না থাকায় দমকল বাহিনীর কোন গাড়ি ঘটনাস্থলে পৌছতে পারেনি। আগুন নিভাতে গিয়ে অন্তত ৩০ জন আহত হয়েছে। স্থানীয় জনগণ দুই ঘন্টা প্রাণপণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ ৪০ লক্ষাধিক টাকা বলে দাবি করা হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা যায়।