ইরাকে গণহত্যা বন্ধের আহ্বান জাতিসংঘের

আপডেট : ২৩ আগস্ট ২০১৪, ২২:২৩
ইরাকে আইসিস জঙ্গিদের নারকীয় হত্যাকান্ড বন্ধের উদ্যোগ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানিয়েছে জাতিসংঘ। ইরাকের অ্যামেরিল অঞ্চলে আইসিস জঙ্গিরা যেভাবে গণহত্যা চালিয়ে যাচ্ছে তা উদ্বেগজনক। গত দুই মাস ধরে এলাকাটির নিয়ন্ত্রণ নিয়েছে আইসিস। এরপর শত্রুদের নিধনের নামে তারা পৈশাচিক হত্যাকান্ড শুরু করেছে। আতঙ্ক ছড়ানোর জন্য তারা এসব হত্যা- কান্ডের ভিডিও করে তা ইন্টারনেটে ছড়িয়ে দিচ্ছে। খবর বিবিসির। জাতিসংঘ জানায়, ইরাকের ওই অঞ্চলে দুই মাস ধরে বিদ্যুত্ নেই। পানীয় জলের তীব্র সংকট। খাবারও ফুরিয়ে যাবার পথে। ওষুধের যোগান না থাকায় সামান্য অসুখেই মারা যাচ্ছে মানুষ। আইসিস জঙ্গিরা এলাকাটি ঘিরে থাকায় সেখানে কোনো প্রকার ত্রাণ সহায়তা নিয়ে ঢুকতে সাহস পাচ্ছে না কেউ। কারণ জঙ্গিরা তাদের একবার জিম্মি করলে বেরিয়ে আসা কঠিন হবে। জাতিসংঘের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে, সেখানকার জনগণকে যেন এই পরিস্থিতি থেকে মুক্তি দেয়া হয়।