ডুবোচরে সহস্রাধিক যাত্রীসহ লঞ্চ আটকা

আপডেট : ২৩ আগস্ট ২০১৪, ২২:২৪
জেলায় সদর উপজেলার ইশানবালা এলাকায় মেঘনা নদীতে ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী এমভি ছাত্তার খান নামে যাত্রীবাহী লঞ্চ ডুবোচরে আটকা পড়েছে। গত শুক্রবার সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে আসা লঞ্চটি মধ্যরাতে আটকা পড়ে। চাঁদপুর লঞ্চঘাটে লঞ্চ মালিক প্রতিনিধি বিপ্লব সরকার জানান, নদীতে জোয়ার আসলে লঞ্চটি স্বাভাবিক হবে। চাঁদপুর বন্দর কর্মকর্তা মোবারক হোসেন জানান, এমভি রফ রফ লঞ্চ গতকাল শনিবার সকালে ঘটনাস্থলে পৌঁছে আটকেপড়া যাত্রীদের উদ্ধার করে। পরে বিকালে লঞ্চটি উদ্ধার করা হয়।