বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ফরম পূরণ কাল থেকে শুরু

আপডেট : ২৩ আগস্ট ২০১৪, ২২:২৪
২০১৪-১৫ শিক্ষাবর্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অনলাইনে ফরম পূরণ কার্যক্রম আগামীকাল সোমবার থেকে শুরু হয়ে চলবে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল মাহমুদ রুমি’র প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৭ ও ১৮ অক্টোবর অনুষ্ঠিত হবে। এছাড়াও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.barisaluniv.edu.bd /www.barisaluniv.ac.bd) প্রকাশ করা হবে।