ক্যাবল অপারেটরদের সংগঠন কোয়াব-এর কাছে অনুরোধ

আপডেট : ২৪ আগস্ট ২০১৪, ২১:১১
বাংলাদেশে সম্ভবত ২৫/২৬টি টিভি চ্যানেল চালু আছে। এসব ছাড়াও বিদেশি বিভিন্ন ভাষার আরো অনেক টিভি চ্যানেল আমাদের দেশে প্রদর্শিত হয়ে আসছে অনেক আগে থেকেই। কোয়াব আমাদের সামনে বিভিন্ন দেশের বিভিন্ন টিভি চ্যানেলের অনুষ্ঠান হাজির করছে। তাদের কাছে একান্ত অনুরোধ— পবিত্র কাবা শরিফ কেন্দ্রিক চ্যানেলটির মতোই মদিনায় মসজিদে নববী কেন্দ্রিক চ্যানেলটিও সারা বছর বাংলাদেশের দর্শকদের দেখার সুযোগ করে দিন। তাছাড়া আমাদের প্রতিবেশী নেপাল, মিয়ানমার, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম এসব দেশেরও অন্তত ১টি করে চ্যানেল দেখানোর অনুরোধ করছি। কারণ এসব দেশের সঙ্গে বাংলাদেশের সার্বিক যোগাযোগ অনেক বেড়েছে এবং এসব দেশের টিভি সংবাদ আমাদেরকে সেসব দেশ সম্পর্কে হালনাগাদ তথ্য পেতে সহায়তা করবে। এ এস মাহমুদ, ৩১৬/১ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও, ঢাকা ১২১৫