চাকরি স্থায়ীকরণের আবেদন

আপডেট : ২৫ আগস্ট ২০১৪, ২১:০২
সাব-রেজিস্ট্রি অফিসসমূহে জনগণের ক্রয়-বিক্রয় এবং হস্তান্তরকৃত দলিল রেজিস্ট্রি হওয়ার পর সংরক্ষিত থাকে। এসব অফিসের মহাফেজখানার নিরাপত্তাকল্পে ২০০৬ সালে অস্থায়ীভাবে দৈনিক মজুরি ৩০ টাকা হারে নৈশ প্রহরী পদে আমাদের নিয়োগ করা হয়। আমাদের নিয়োগপ্রাপ্তির পর পর দেশে অনেক উন্নতি হয়েছে বর্তমান সরকার দিনবদলের অঙ্গীকার করে বেশিরভাগ ক্ষেত্রে সাফল্য অর্জন করেছে। যেমন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকরি স্থায়ী করা হয়েছে। এরকম উদাহরণ আরো আছে। আর তাই সাব-রেজিস্টি অফিসে দৈনিক ৩০ টাকা মজুরি হারে নিয়োজিত নৈশ প্রহরীদের চাকরি সরকারের রাজস্ব খাতে স্থানান্তর করে তাদের পরিবার-পরিজনকে বাঁচানোর জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানাচ্ছি। উজ্জ্বল চন্দ্র পাল, নৈশ প্রহরী, সাব-রেজিস্ট্রি অফিস, নবাবগঞ্জ, দিনাজপুর