প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে অর্থ সংগ্রহ করা ফার ইস্ট নিটিং অ্যান্ড ডায়িং ইন্ডাস্ট্রিজের শেয়ার লেনদেন আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে। এর আগে গত বৃহস্পতিবার কোম্পানিটি বিনিয়োগকারীদের বিও হিসাবে লটারিতে বরাদ্দ পাওয়া শেয়ার জমা করেছে।
আইপিওতে কোম্পানিটি ২ কোটি ৫০ লাখ শেয়ার ইস্যু করে। এর মাধ্যমে বাজার থেকে সংগ্রহ করে ৬৭ কোটি ৫০ লাখ টাকা। আইপিওতে ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারে ১৭ টাকা করে প্রিমিয়াম নিয়েছে। আইপিওর মাধ্যমে সংগৃহীত টাকা কারখানার আধুনিকায়ন (বিএমআরই) ও ব্যাংকের মেয়াদী ঋণ পরিশোধে ব্যয় করবে।
