ইউপি উপ-নির্বাচনের ফলাফল

আপডেট : ২৫ আগস্ট ২০১৪, ২১:০৬
দেশের ১৬ জেলার ১৭টি ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া গত রবিবার শান্তিপূর্ণভাবেই ঐ নির্বাচন অনুষ্ঠিত হয়। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। মুন্সীগঞ্জ : গজারিয়ায় বালুয়াকান্দি ইউপি চেয়ারম্যান নিহত শামসুদ্দিন প্রধানের শূন্যপদে তার স্ত্রী মর্জিনা বেগম বিপুল ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নালিতাবাড়ী (শেরপুর): নালিতাবাড়ী উপজেলার ২ নং নন্নী ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৩ হাজার ৩৫০ ভোট পেয়ে আব্দুল হাই আজাদ বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। শ্রীপুর (মাগুরা): শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সিবানন্দ বিশ্বাস ১১ হাজার ৪২০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। মেহেরপুর: গাংনী উপজেলায় ষোলটাকা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন গাংনী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক আইয়ুব আলী। বামনা (বরগুনা): উপজেলার ৪নং ডৌয়াতলা ইউনিয়নে উপ-নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট শাহজালাল ২ হাজার ৪১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া: নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে এ টি এম মোজাম্মেল হক সরকার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বাবুগঞ্জ (বরিশাল): উপজেলার দেহেরগতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. মশিউর রহমান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সারিয়াকান্দি (বগুড়া) সংবাদদাতা: সারিয়াকান্দি উপজেলার চালুয়াবাড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের (মানিকদাইর এলাকায়) উপ-নির্বাচনে সাহারা বানু ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। উজিরপুর (বরিশাল): উজিরপুর উপজেলার ৪ নং ওটরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এম এ খালেক রাড়ী ১১ হাজার ৩৪৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। রায়পুর (লক্ষ্মীপুর): রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউপি চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী খালেদ হোসেন দেওয়ান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বাঁশখালী (চট্টগ্রাম): বাঁশখালীর শেখেরখিল ইউপি উপ-নির্বাচনে ৪ হাজার ৬২৫ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী ও শেখেরখিল জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ হামেদ হাছান। গাইবান্ধা: সাদুল্যাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের উপ-নির্বাচনে ৪ হাজার ৩৪৯ ভোট পেয়ে মনোয়ারুল ইসলাম জিম মন্ডল আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গাংনী (মেহেরপুর): উপজেলার ষোলটাকা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে ১২ হাজার ৬৭০ ভোট পেয়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আইয়ূব আলী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। রাজারহাট (কুড়িগ্রাম): উপজেলার বিদ্যানন্দ ইউপির চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী তাইজুল ইসলাম ৪ হাজার ৬৯৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন।