নারায়ণগঞ্জে বিস্ফোরণের ঘটনায় মা-ছেলের পর মারা গেল মেয়েও

আপডেট : ২৫ আগস্ট ২০১৪, ২১:০৭
সদর উপজেলার ফতুল্লায় বিস্ফোরণে দগ্ধ মা ও ছেলের পর এবার মারা গেল মেয়েও। এই নিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ওই পরিবারের তিনজনের মৃত্যু হল। রবিবার সকালে পপি আক্তারের (১৬) মৃত্যু হয়। সে নারায়ণগঞ্জ মহিলা কলেজে প্রথম বর্ষের ছাত্রী। নিহতের পরিবারের পক্ষ থেকে এ তথ্য জানান হয়। গত ১৮ আগস্ট নারায়ণগঞ্জের ফতুল্লার লাল খাঁ এলাকাতে একটি বসতবাড়ি সংলগ্ন ফার্মেসিতে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের তিনজনসহ মোট সাতজন দগ্ধ হন। ফতুল্লা মডেল থানার এসআই জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসে কারণে বিস্ফোরণ হতে পারে। ব্যবসায়ী হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেফতার ৭ সুতা ব্যবসায়ী নিত্য গোপাল সাহা হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সাতজনকে রবিবার গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে অজ্ঞান করার বিভিন্ন ধরনের ট্যাবলেট ও বিস্কুট।