মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৌরসভার সংরক্ষিত আসনের ৪, ৫ ও ৬নং ওয়ার্ড-এর উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত ভোট গ্রহণ এবং শান্তিপূর্ণভাবে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে। উপ-নির্বাচনে বেগম রোকেয়া পারভীন কলস প্রতীক নিয়ে ১৩৭৩ ভোট পেয়ে বেসরকারিভাবে মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক মহিলা কাউন্সিলর বেগম লুত্ফুন নাহার চৌধুরী পেয়েছেন ১০১৬ ভোট। বেগম রোকেয়া পারভীন ভাণ্ডারিয়া সদর উপজেলার মল্লিকবাড়ীর আব্দুল মজিদ মল্লিকের পুত্র শামীম আক্তারের স্ত্রী।
