প্রকাশিত সংবাদ প্রসঙ্গে

আপডেট : ২৫ আগস্ট ২০১৪, ২২:১২
দৈনিক ইত্তেফাকে গত শনিবার প্রকাশিত ‘পিরোজপুরে পুলিশের গুলিতে বিএনপি কর্মী আহত’ শীর্ষক খবরের এক অংশে আহত রফিককে বিএনপির সদর থানার প্রচার সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রকৃতপক্ষে সদর থানা বিএনপির প্রচার সম্পাদক রফিকের বাড়ি কদমতলা ইউনিয়নের ধুলিয়ারী গ্রামে এবং আহত রফিকের বাড়ি সিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামে। এই রফিকের সঙ্গে বিএনপির কোন সংশ্লিষ্টতা নাই বলে জানিয়েছেন পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।