নিহত শ্রমিকদের প্রত্যেকের স্বজন পাবে ছয় লাখ ১২ হাজার টাকা

আপডেট : ২৫ আগস্ট ২০১৪, ২২:৪৬
মালয়েশিয়ার সুংগাই বুলহতে সড়ক দুর্ঘটনায় নিহত তিন বাংলাদেশির প্রত্যেকের স্বজনকে প্রায় ৬ লাখ ১২ হাজার টাকা (২৫ হাজার রিংগিত) দিবে দেশটির সরকার। মালয়েশিয়ার মানব সম্পদ উন্নয়নমন্ত্রী দাতুক সেরি রিচার্ড রায়োট গতকাল সোমবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। খবর স্টার অনলাইনের। মন্ত্রী দাতুক সেরি রিচার্ড রায়োট জানিয়েছেন, তারা মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাসের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করছেন। নিহতদের আত্মীয়দের সঠিকভাবে শনাক্ত সংক্রান্ত প্রতিবেদন দূতাবাস থেকে পাওয়া গেলেই সরকার এই অর্থ যথাশীঘ্র ছাড় করবে বলে তিনি জানান। তিনি বলেন, আমরা চাই না এই অর্থ কোন ভুল হাতে পড়ুক। নিহতদের স্বজনরাই যাতে টাকাটা পায় সেই চেষ্টা করছি আমরা।