রাজশাহীর চারঘাটে শাহাবাজ (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চাতারপুর কারিগরপাড়ায় এ ঘটনা ঘটে।
শাহাবাজ উপজেলার কারিগরপাড়া আক্কাসের মোড় এলাকার বাসিন্দা। মাদক কারবার নিয়ে এ হত্যার ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে কয়েকজন দুর্বৃত্ত এসে শাহাবাজকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে চলে যায়। এর পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
চারঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হত্যাকারীদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। মাদক কারবার নিয়ে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

কুমিল্লায় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৭ জন গ্রেফতার