বিশ্বকাপে একেবারেই তরুণ আফগানিস্তান। এটি আফগানিস্তানের জন্য দ্বিতীয় বিশ্বকাপ। আর সেই বিশ্বকাপেই নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি গুলবদিন নাইবের দল। ইতোমধ্যে ব্রিস্টলে হয়ে গেছে টস। এতে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান।
এদিকে এবারও বিশ্বকাপে অন্যতম ফেবারিট অস্ট্রেলিয়া। শক্তিমত্তার দিক থেকে অস্ট্রেলিয়া আফগানদের থেকে বেশ এগিয়ে। তবে অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ আফগানিস্তানকে সমীহ করে চলছেন। তিনি বলেন, আফগানিস্তান এবারের বিশ্বকাপের ভয়ংকর দল। তাদের হারাতে হলে আমাদের সবচেয়ে ভালো খেলাটাই খেলতে হবে।
আফগান অধিনায়ক গুলবদন নাইব বলছেন, আমরা বিশ্বকাপ খেলতে এসেছে ভালো একটা দল নিয়ে, যে দলে অনেক বিশ্বমানের খেলোয়াড় আছে। আমরা প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে হারিয়েছি। ক্রিকেটে যেকোনো কিছু ঘটে যেতে পারে। আমরা ভালো ক্রিকেট খেলার চেষ্টাই করব।
ইত্তেফাক/জেডএইচ
