দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০২২ উদযাপন করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনিক ভবনের সম্মুখে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এরপর সকাল ৯টায় প্রশাসনিক ভবনের সম্মুখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান। এ সময় বিশ্ববিদ্যালয়র কোষাধ্যক্ষ অধ্যাপক ড. বিধান চদ্র হালদার, প্রক্টর অধ্যাপক ড. মামুনুর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন ।
'বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গীকার, সকল শিশুর সমান অধিকার' এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসের অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল টিএসসি প্রাঙ্গণে শিশুদের নিয়ে কেক কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উদযাপন করা।
এরপর সকাল ৯টা ৫০ মিনিটে কেদ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে 'আলাকচিত্রে বঙ্গবন্ধু ও শিশু এবং বাংলাদেশের স্বাধীনতা' শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন করা হয়। দিবসটি উপলক্ষ্যে শিশুদের মধ্যে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পাশাপাশি শিশুদের জন্য যেমন খুশি তেমন সাজা প্রতিযাগিতারও আয়োজন করা হয়।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে তাজউদ্দিন আহমেদ হল সংলগ্ন খেলার মাঠে 'শেখ রাসেল স্মৃতি ভলিবল টুর্নামেন্ট—২২' এর উদ্বোধন করেন উপাচার্য।
বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেদ্রীয় মসজিদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
