জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা

আপডেট : ০১ জুন ২০১৯, ১৯:৪১

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

সৈয়দ মাহবুব হাসান আমিরী

আইসিটি শিক্ষক

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ

 

 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব

 

১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কী? পাঁচটি আইসিটি যন্ত্রের বর্ণনা দাও।

২। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পাঠের প্রয়োজনীয়তা আলোচনা কর।

৩। যোগাযোগের ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব ব্যাখ্যা কর।

৪। সরকারি সেবা গ্রহণ ও প্রদানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব বর্ণনা কর।

৫। যোগাযোগ করার পদ্ধতিকে কত ভাগে ভাগ করা যায়?  উদাহরণসহ লিখ।

৬। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কী? এর প্রভাবে জীবন যাত্রার মান কীভাবে উন্নীত হচ্ছে বর্ণনা কর।

৭। কীভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মানুষের জীবনকে সহজ করে তুলেছে? বর্ণনা কর।

৮। টেলিমেডিসিন কী? চিকিত্সাক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা আলোচনা কর।

৯। আউট সোর্সিং বলতে কী বুঝ? বাংলাদেশের অর্থনীতিতে আইসিটির প্রভাব আলোচনা কর।

১০। আইসিটি ব্যবহারের ফলে  ব্যবসায় যে ধরনের সুবিধা অর্জিত হয়েছে তা বর্ণনা কর।

১১। সরকারি কর্মকাণ্ডে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির পাঁচটি প্রয়োগ ক্ষেত্রের বর্ণনা দাও।

১২। মুক্তিযুদ্ধে আইসিটির প্রভাব আলোচনা কর।

১৩। জব সাইট বলতে কী বুঝ? তথ্য বিশ্লেষণে আইসিটি কীভাবে সাহায্য করে?

১৪। ই-পর্চা কী? উত্পাদন ব্যবস্থায় আইসিটির ভূমিকা বর্ণনা কর।

১৫। বেকার সমস্যা নিরসনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার বর্ণনা কর।

১৬। আউট সোর্সিং এর মাধ্যমে কীভাবে কাজ করা যায় আলোচনা কর।

১৭। একমুখী ও বহুমুখী যোগাযোগ ব্যবস্থার সুবিধা আলোচনা কর।

১৮। গবেষণা কার্যে আইসিটির ক্ষেত্রগুলোর  বর্ণনা দাও।

১৯। ‘আইসিটির কল্যাণে সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে গেছে’- উক্তিটি বর্ণনা কর।

২০। ‘মোবাইল ফোনের বিস্তারে নতুন কর্মসৃজন হয়েছে’- উক্তিটি বর্ণনা কর।

২১। উত্পাদনশীলতায় আইসিটি কীভাবে ব্যবহূত হয় ? বর্ণনা কর।

২২। ‘আইসিটি এর ব্যবহার কর্মের এক নতুন দিক উন্মোচন করেছে’- উক্তিটি আলোচনা কর।

২৩। সরকারি কর্মকাণ্ডে আইসিটি প্রয়োগের ফলে কী কী সুবিধা পাওয়া যায়? বর্ণনা কর।

২৪। গবেষণা কত প্রকার ও কী কী? গবেষণার ধাপসমূহ বর্ণনা কর।

২৫।‘সংযুক্তিই উত্পাদনশীলতা’- উক্তিটি বিশ্লেষণ কর।

২৬। যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে আইসিটির ভূমিকা উল্লেখ কর।

২৭। ‘১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধেও তথ্যপ্রযুক্তির অবদান ছিল’- উক্তিটি বিশ্লেষণ কর।

২৮। বিপণন ব্যবস্থায় আইসিটির ভূমিকা বর্ণনা কর।

২৯।  ভিডিও কনফারেন্সিং-এর গুরুত্ব আলোচনা কর।

৩০। এফপিজিএ কী? তাত্ত্বিক গবেষণায় আইসিটির ভূমিকা উল্লেখ কর।

৩১। রোবটের বিভিন্ন ব্যবহার বর্ণনা কর।

৩২। পাটের জিনোম রহস্য উদঘাটন হওয়ায় আমাদের কী ধরনের লাভ হবে? বর্ণনা কর।

৩৩। ই-বুক বলতে কী বোঝায়? বর্ণনা কর।

৩৪। ই-পুর্জি কী? এর ব্যবহার বর্ণনা কর।

৩৫। আইসিটি ব্যবহার করে টাকা স্থানান্তরের পদ্ধতি বর্ণনা কর।