জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও স্বাধীনতা নার্সেস পরিষদের (স্বানাপ) উদ্যোগে ব্যাপক কর্মসূচি পালন করা হয়েছে।
কর্মসূচির মধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হকের নেতৃত্বে হাসপাতালের প্রশাসনিক ব্লকের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন কর্মকর্তা এবং কর্মচারীরা। পরবর্তীতে হাসপাতালের কনফারেন্স রুমে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও স্বাধীনতা নার্সেস পরিষদের উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. নাজমুল হক, উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মোঃ আশরাফুল আলম, সেবা তত্ত্বাবধায়ক শিখা বিশ্বাস, নার্সিং সুপারভাইজার বৃন্দ, বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল শাখার সভাপতি মোহাম্মদ কামাল হোসেন পাটওয়ারী, স্বাধীনতা নার্সেস পরিষদের মহাসচিব মো. ইকবাল হোসেন সবুজ, মো. নিজাম উদ্দিন, মো. লিয়াকত আলী খান, মো. আলতাফ হোসেন, মো. মাজহারুল ইসলাম জুয়েল, খাদেমুল ইসলাম, মাজহারুল ইসলাম মনির প্রমুখ।
আলোচনা সভায় বিগ্রেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে এই বাংলাদেশ সৃষ্টি হতো না। তিনি তাঁর কর্ম দিয়ে বিশ্ববাসীর কাছে এক অবিসংবাধিত নেতা হিসেবে অভিভূত হয়েছেন। তিনি শিশুদের অনেক ভালোবাসতেন। তাঁর জীবন কর্ম আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
