আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সাবেক সমন্বয়ক-মুখপাত্র, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য প্রয়াত মোহাম্মদ নাসিমের জন্মদিন উপলক্ষে রাজধানীতে ৫০০ দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর সোবহানবাগ ও কলাবাগান এলাকায় এই খাবার বিতরণ করা হয়।
মোহাম্মদ নাসিম ১৯৪৮ সালের ২ এপ্রিল সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলায় জাতীয় চার নেতার অন্যতম শহিদ ক্যাপ্টেন এম মনসুর আলী ও মা মোসাম্মাৎ আমেনা মনসুরের ঘরে জন্মগ্রহণ করেন। জন্মদিন উপলক্ষে গতকাল বাদ মাগরিব সোবহানবাগে ডেল্টা ছাত্রাবাস অডিটরিয়ামে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোহাম্মদ নাসিমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন সোবহানবাগ মসজিদেও মোয়াজ্জেম আব্দুল হান্নান। এর আগে সকালে বনানী কবরস্থানে মোহাম্মদ নাসিমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠান দুটির আয়োজন করেন প্রয়াত মোহাম্মদ নাসিমের পিএ আশরাফুল আলম মিন্টু।
শ্রদ্ধা নিবেদন এবং মিলাদ ও দোয়া মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ নাসিমের ছেলে সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়, ঢাকা জেলা আওয়ামী লীগের সদস্য তোফাজ্জল হোসেন দয়াল, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, বর্তমান সহ-সভাপতি ডা. দিলীপ কুমার রায়, কামাল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ কামাল, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, মহানগর আওয়ামী লীগের নেতা মঞ্জু আহমেদ, আশরাফ তালুকদার, স্বজন, সাবেক ওয়ার্ড কমিশনার স্বজন, কলাবাগান থানা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম সাদু, ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জাহাঙ্গীর আলম, সিরাজগঞ্জ জেলা যুবলীগের সাবেক সভাপতি রাশেদুল ইউসুফ জুয়েল, ১৭ নম্বর ওয়ার্ডের কমিশনার মাহবুব হোসেন, ওয়ার্ড কমিশনার মাহবুব, সাবেক ওয়ার্ড কমিশনার সালাউদ্দিন ঢালী, মাহ আলম, হেদায়েত মাস্টার, ওয়াসিফ আহমেদ শফি প্রমুখ।
