টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

আপডেট : ১৮ মার্চ ২০২২, ১৬:৪৮

২০ বছরের পুরনো ইতিহাস ভাঙার লক্ষ্য নিয়ে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। সেঞ্চুরিয়ানের সুপারস্পোর্টস পার্কে ম্যাচটি শুরু হয়েছে।

বাংলাদেশ এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র চারটি ওয়ানডে ম্যাচ জিতেছে। এর মধ্যে একটি ওয়েস্ট ইন্ডিজের মাটিতে, একটি ইংল্যান্ডে ও বাকি দুটি ঢাকায়। এখনো দক্ষিণ আফ্রিকায় কোনো ম্যাচ জেতা হয়নি। সেই ইতিহাস এবার ভাঙার লক্ষ্য টাইগারদের।

দুই দলই আজ নিজেদের সম্ভাব্য সেরা একাদশটি নামিয়েছে। কারণ, ম্যাচগুলো আইসিসি ওয়ানডে সুপার লিগের অন্তর্ভুক্ত। বাংলাদেশ চাইবে এই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে নিজেদের জায়গা আরও শক্ত করতে। অন্যদিকে, ১০ ম্যাচে ৩ জয়ে দশম স্থানে প্রোটিয়ারা। তারা চাইবে ম্যাচ জিতে টেবিলে এগোতে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), ইয়াসির আলি রাব্বি, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাস ও মুস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকা একাদশ: কাইল ভেরেইন (উইকেটকিপার), জানেমান মালান, টেম্বা ভুবামা (অধিনায়ক), এইডেন মার্করাম, রাসি ভ্যান ডের ডুসেন, ডেভিড মিলার, আন্দিলে ফেহলুকওয়েও, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, মার্কো জানসেন ও লুঙ্গি এনগিদি।

ইত্তেফাক/টিএ