শঙ্কার জুটি ভেঙে স্বস্তি ফেরালেন শরিফুল

আপডেট : ১৮ মার্চ ২০২২, ২৩:৫৭

মাত্র ৩৬ রানের সময় ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় প্রোটিয়ারা। বাংলাদেশ শিবিরেও তখন উল্লাস। কিন্তু দলটা যে দক্ষিণ আফ্রিকা। যারা নিজ দেশের মাটিতে সবসময়ই ফেবারিট। সেটিই যেন দায়িত্ব নিয়ে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন অধিনায়ক টেম্বা ভুবামা ও রাসি ভ্যান ডের ডুসেন।

তাদের দু'জনের জুটি ক্রমশ ভয় ধরিয়ে দিচ্ছিল টাইগার শিবিরে। প্রথমে দেখেশুনে খেললেও পরে হাত খুলতে শুরু করেন প্রোটিয়া দুই ব্যাটার। এরই মধ্যে ক্যারিয়ারের ১১তম ফিফটি তুলে নিয়েছেন ডুসেন। তিনি ব্যাট করছেন ৬৬ রানে। অপরপ্রান্তে ভুবামাও দারুণ সঙ্গ দিচ্ছিলেন। তাদের জুটি ৮৬ রানে দাঁড়ায়। এমন সময় আবারও আঘাত হানলেন শরিফুল ইসলাম।

দলীয় ২৭তম ওভারে নিজের দ্বিতীয় স্পেল করতে এসেই বাজিমাত করলেন। জুটি ভাঙার পাশাপাশি ৩১ রানে ব্যাট করতে থাকা ভুবামাকে কটবিহাইন্ডের শিকারে পরিণত করেন তরুণ এই পেসার। এর মধ্য দিয়ে বাংলাদেশ শিবিরেও স্বস্তি ফিরে এলো।

এই রিপোর্ট লেখার সময় দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২৮ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২৬ রান। ৬৬ রানে অপরাজিত ডুসেন ও ২ রানে ব্যাট করছেন ডেভিড মিলার।

ইত্তেফাক/টিএ/জেডএইচডি