এশিয়ার দলগুলোর ব্যর্থতার ধারাবাহিকতা পেয়ে বসেছে আফগানিস্তানকেও। অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ৭৭ রানের মধ্যেই পাঁচ উইকেট হারিয়ে রীতিমতো বিপর্যয়ে দলটি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৪ ওভারের খেলা শেষে আফগানদের সংগ্রহ ৫ উইকেটে ৯৮ রান।
আগের দিন পাকিস্তান নাকানি-চুবানি খায় ওয়েস্ট ইন্ডিজের কাছে। আজ দিনের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে শ্রীলঙ্কা। সেই ধারাবাহিকতায় টুর্নামেন্টের অন্যতেম ফেভারিট অস্ট্রেলিয়ার কাছে অসহায় অবস্থার মধ্যে পড়েছে আফগানরাও।
ব্রিস্টলে শনিবার দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে আফগানিস্তান। মাত্র ৫ রানের মধ্যে দুই ওপেনার মোহাম্মদ শাহজাদ ও হজরতুল্লাহ জাজাই ফিরে যান রানের খাতা খোলার আগে।
আরও পড়ুন : প্রায় যানশূন্য পাটুরিয়া ঘাট, অপেক্ষায় দাঁড়িয়ে ফেরি
তৃতীয় উইকেটে রহমত শাহ ও হাসমতউল্লাহ শাহিদি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। তবে ৫১ রান তোলার পর এই জুটিও ভেঙে যায়। তখন হাসমতউল্লাহ ফিরে যান ২১ রান করে। এরপর দলীয় ৭৫ রানে রহমত শাহ (৪৩) রান করে ফিরেন সাজঘরে। মোহাম্মদ নবীও আউট হয়ে যান এরপরই। ষষ্ঠ উইকেটে গুলবাদিন নায়েব ও নজিবুল্লাহ জাদরান ব্যাট করছেন।
ইত্তেফাক/কেআই
