এশিয়া কাপের সময়সূচি প্রকাশ, এবার টি-টোয়েন্টি ফরম্যাটে

আপডেট : ১৯ মার্চ ২০২২, ১৭:৫৪

চলতি বছরের অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। তার আগে আগস্ট-সেপ্টেম্বরে হবে এশিয়া কাপ। আজ (১৯ মার্চ) সেই আসরের সময়সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

শনিবার বার্ষিক সভা শেষে জানানো হয়, এবারের এশিয়া কাপ আয়োজন করবে শ্রীলঙ্কা। টুর্নামেন্ট হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী টুর্নামেন্ট শুরু হবে আগামী ২৭ আগস্ট এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ১১ সেপ্টেম্বর। মোট ছয়টি দল অংশ নেবে। পাঁচ টেস্ট খেলুড়ে দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান ছাড়াও বাছাই পর্ব পেরিয়ে আসা একটি দল সুযোগ পাবে।

ইত্তেফাক/টিএ