তিব্বতের গায়কের রহস্যজনক মৃত্যু

আপডেট : ১৯ মার্চ ২০২২, ২১:৫৫

গায়ক সিওয়াঙ নরবুর মৃত্যুর সংবাদ গোপন রাখতে চীন স্বায়ত্তশাসিত তিব্বতের রাজধানী লাসার ওপর বজ্রমুষ্টি শক্ত করেছে বলে জানা গেছে। ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন ফর তিবেত এর বরাত দিয়ে সূত্র জানিয়েছে, বহির্বিশ্বে যাতে এ মৃত্যুসংবাদ প্রকাশ না হয় সেজন্য যে হাসপাতালে নরবুর মৃত্যু হয়েছে, সেই হাসপাতাল তো বটেই, গোটা রাজধানী লাসা সাদা পোশাকের নিরাপত্তা সদস্য দিয়ে ঘিরে ফেলা হয়েছে। 

সাদা পোশাকের এত বেশি নিরাপত্তা সদস্য হাসপাতালটিতে উপস্থিত রয়েছে যে রোগী, চিকিৎসকসহ কর্মীরা আদঙ্কের মধ্যে রয়েছে।

চীনের রাষ্ট্রায়ত্ত্ব গণমাধ্যম নিয়ন্ত্রিত তিবেট ডেইলি অফিসের কাছেই ২৫ ফেব্রুয়ারি শিল্পী আত্মহত্যা করেন বলে সরকারিভাবে জানানো হয়েছিল।    

ইত্তেফাক/এএএম