আন্তর্জাতিক বিপণনে তাহসানের গান

আপডেট : ০১ জুন ২০১৯, ২১:০৬

বিনোদন রিপোর্ট

 

প্রযোজক ও চলচ্চিত্র নির্মাতা শাহীন কবির তাঁর নিজের প্রডাকশন সিলভার স্ক্রিনের ব্যানারে একাধিক চলচ্চিত্র রিলিজ দিয়েছেন। এর ভেতরে সোহেল আরমান পরিচালিত ‘এইতো প্রেম’ চলচ্চিত্রটি জাতীয় পুরস্কার পেয়েছে বেশ ক’টি ক্যাটাগরিতে। তবে চলচ্চিত্রের পাশাপাশি নতুন গান, ওয়েব সিরিজ, নাটক নির্মাণ ও প্রযোজনা করছে তাঁর প্রতিষ্ঠান। এর ধারাবাহিকতায় নিয়মিত মিউজিক ভিডিও প্রকাশ পাবে। এর সবই আন্তর্জাতিক বাজারে বিপণনের দায়িত্ব নিয়েছে সিলভার স্ক্রিন। তানিম রহমান অংশুর নির্মাণে তাহসান খানের মিউজিক ভিডিওর মাধ্যমে তাঁদের এই মিউজিক ভিডিও প্রজেক্ট যাত্রা শুরু করছে। এ প্রসঙ্গে শাহীন কবির বলেন, ‘আমাদের পরিকল্পনা মূলত দীর্ঘমেয়াদি। আমরা গানের কথা ও সুরের মৌলিকত্ব দেখে তবেই তা প্রমোট করার পরিকল্পনা করছি। কারণ আন্তর্জাতিক বাজারে এই গানগুলোর ডিস্ট্রিবিউশনের দায়িত্ব নেবো আমরা। খুব শিগগিরই তাহসানসহ একাধিক শিল্পীর গান নিয়ে আমরা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবো।’