সিরিজ জয়ের অপেক্ষা বাড়লো টাইগারদের

আপডেট : ২০ মার্চ ২০২২, ২০:৫০

আজ জিতলেই সিরিজ জয় নিশ্চিত হতো বাংলাদেশের। রচিত হতো দেশের ক্রিকেটের নতুন অধ্যায়। কিন্তু সে রকম কিছুই হয়নি। বাংলাদেশের দেওয়া স্বল্প (১৯৫ রান) টার্গেট সহজেই পূরণ করেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।    

জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেট হারিয়ে ১৯৪ রান সংগ্রহ করে তামিম ইকবালের দল। দেশের হয়ে আফিফ হোসেন সর্বোচ্চ ৭২ রান করেন। কাগিসো রাবাদা ৩৮ রান দিয়ে ৫ উইকেট নেন। ১৯৫ রানের লক্ষে খেলতে নেমে ৩৭.২ ওভারে তিন উইকেট হারিয়ে লক্ষে পৌঁছে যায় প্রোটিয়ারা। কুইন্টন ডি কক সর্বোচ্চ ৬২ রান করেন।

শুক্রবার (১৮ মার্চ) সেঞ্চুরিয়ানে প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৩৮ রানে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। আজ স্বাগতিকরা জিতে সিরিজে সমতা ফেরালো। আগামী ২৩ মার্চ তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল। ওই ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বাংলাদেশের সুযোগ থাকবে সিরিজ জয়ের।