অনলাইনে মিলবে নকিয়া স্মার্টফোন

আপডেট : ০১ জুন ২০১৯, ২১:১৪

নকিয়া ফোনের উত্সভূমি এইচএমডি গ্লোবাল, ঈদুল ফিতরকে সামনে রেখে নিয়ে আসছে নকিয়া ৪.২। সমপ্রতি দারাজ ডটকম-এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে নকিয়া। এই চুক্তির আওতায় ৩০ মে থেকে ১৩ হাজার ৯শ ৯৯ টাকা মূল্যে শুধুমাত্র দারাজেই পাওয়া যাচ্ছে ফোনটি।

এই বিশেষ অফারের আওতায়  ক্রয়ের তারিখ হতে এক বছরের সার্ভিস ওয়ারেন্টিসহ দারাজের ভাউচার হোল্ডাররা ছাড় পাবেন ৭শ টাকা পর্যন্ত। এছাড়াও ক্রেডিট কার্ডের মাধ্যমে ক্রয় করলে পাওয়া যাবে বিশেষ ডিসকাউন্ট। এক্ষেত্রে বিকাশ অ্যাকাউন্ট হোল্ডাররা পাবেন সর্বোচ্চ ৩শ টাকা ডিসকাউন্ট এবং সিটি ব্যাংক, লংকা বাংলা ফাইন্যান্স লিমিটেড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক সাউথ ইস্ট ব্যাংকের ক্রেডিট কার্ড হোল্ডাররা পাবেন সর্বোচ্চ দুই হাজার টাকা ডিসকাউন্ট।

ফারহান রশিদ, হেড অব বিজনেস (বাংলাদেশ), এইচএমডি গ্লোবাল বলেন, ‘আমরা খুবই আনন্দিত যে, ঈদুল ফিতরের আগেই বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অনলাইন শপিং প্লাটফর্ম দারাজ ডটকমে পাওয়া যাবে নকিয়া ৪.২ স্মার্টফোন। নকিয়া ৪.২ ফোনটির স্পেসিফিকেশন খুবই যুগোপযুগি এবং এটি উপহার সামগ্রী হিসেবেও দারুণ।’

নকিয়া ৪.২ এর অপারেটিং সিস্টেম হিসেবে আছে অ্যান্ড্রোয়েড ৯ পাই। আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩৯ অক্টাকোর চিপসেট, ৩জিবি, র্যাম, ৫.৭ ইঞ্চির নচযুক্ত এইচডি ডিসপ্লে, ৩২জিবি ইন্টারনাল মেমরি এবং ৩০০০ এমএএইচ ব্যাটারি। ছবি তোলার জন্য মেইন ক্যামেরা হিসেবে রয়েছে ১৩ মেগাপিক্সেল এবং ২ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা।