জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, দেশ এখন মজবুত অর্থনৈতিক ভিতের ওপর দাঁড়িয়ে আছে। নিজেদের টাকায় অনেক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। দেশের অগ্রযাত্রায় আর কোনো অপশক্তি আটকাতে পারবে না।
সোমবার সকালে রংপুরের পীরগঞ্জে রমনাথপুর বড় করিমপুরে কসবা মাঝিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্তদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।
এ সময় রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান, পৌর মেয়র তাজিমুল ইসলাম শামিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী, ইউনিয়ন চেয়ারম্যান সাদেকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রেজাসহ অনেকেই উপস্থিত ছিলেন।
পীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় আরডিএস দাখিল মাদরাসা মাঠে গত বছর দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মধ্যে ৫০ লাখ টাকার চেক বিতরণ করেন ড. শিরীন শারমিন চৌধুরী ।
