নারায়ণগঞ্জের আড়াইহাজারে পৃথক ৩ টি অভিযানে সাড়ে ৩০ কেজি গাঁজাসহ ৬ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব ১১ এর সহকারী পরিচালক মো. রিজওয়ান সাঈদ জিকু।
এর আগে ২১ মার্চ আড়াইহাজারের বিশনন্দিতে পৃথক ৩ টি অভিযান পরিচালনা করে সাড়ে ১২ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী এবং একই এলাকায় আরও ১২ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী ও ৬ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে আটক করা হয়।
আটকরা হলো- মো. ছালেমুছা ইসলাম (২৬), সুবর্না বেগম (৩০), রুবেল মিয়া (২৯), আবির হোসেন (১৯), সজিব (১৩) এবং শান্তা খাতুন (২৫)। এদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন গ্রামে।
আটক আসামিদের বিরুদ্ধে আড়াইহাজার থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
