ব্যাবিলন গ্রুপ-এর অঙ্গ প্রতিষ্ঠান অবনী ফ্যাশন্স লিমিটেডের কারখানা পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডস দূতাবাসের রাষ্ট্রদূত এনি ভ্যান লিউয়েন এবং বেটার ওয়ার্ক বাংলাদেশের সিনিয়র কর্মকর্তারা। বুধবার (২৩ মার্চ) কারখানা পরিদর্শনে যান তারা।
বেটার ওয়ার্ক বাংলাদেশ-এর সঙ্গে বেশকিছু প্রকল্পে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে যথাযথ বাস্তবায়ন করছে অবনী ফ্যাশন্স লিমিটেড। এরমধ্যে উল্লেখযোগ্য প্রকল্পগুলি হলো গিয়ার (জেন্ডার ইক্যুয়ালিটি অ্যান্ড রিটার্ন্স) প্রকল্প, মাদারস অ্যাট ওয়ার্ক প্রকল্প, ইত্যাদি। বেটার ওয়ার্ক বাংলাদেশ-এর উপদেষ্টা কারখানার বিভিন্ন ধারাবাহিক উন্নয়ন এবং প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে- যেমন, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা, কোভিড-১৯ ব্যবস্থাপনা, সুপারভাইজার স্কিল ট্রেনিং (এসএসটি), মিড-লেভেল ম্যানেজমেন্ট উন্নয়ন, যৌন হয়রানির প্রতিরোধ, অভিযোগ প্রক্রিয়া, সামাজিক সংলাপ পদ্ধতি।
প্রকল্পগুলি বাস্তবায়নের মাধ্যমে বিশেষ করে কারখানায় কর্মরত মহিলাদের কর্মজীবনে অগ্রগতির জন্য মানসিক এবং প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধিসহ মাতৃত্ব অধিকার সুরক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে।
অতিথিগণ অবনী ফ্যাশন্স লিমিটেড এর কারখানা এলাকা ও শিশু পরিচর্যা কেন্দ্র পরিদর্শন করেন। এনি ভ্যান লিউয়েন তার বক্তব্যে ব্যাবিলন গ্রুপের কর্তৃপক্ষের কারখানা পরিচালনায় গৃহীত পদক্ষেপগুলোর প্রশংসা করেন এবং কারখানার ক্রমাগত উন্নয়ন ও অগ্রগতিতে সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি ব্যাবিলন গ্রুপের উত্তরোত্তার ব্যবসায়িক সফলতা কামনা করেন।
