নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বরিশালে প্রতীকী অনশন করেছে মহানগর বিএনপি। বৃহস্পতিবার নগরীর অশ্বিনী কুমার হলসংলগ্ন জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে প্রতীকী অনশন করেন তারা।
এতে ছাত্রদল, যুবদলসহ নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে প্রতীকী অনশনে বক্তব্য রাখেন সদস্যসচিব মীর জাহিদুল কবির জাহিদ, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া, বরিশাল সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র এ কে এম শহিদুল্লাহ প্রমুখ।
বেলা ১১টা থেকে শুরু হয়ে বিএনপি নেতাদের এ প্রতীকী অনশন চলে বিকাল ৩টা পর্যন্ত।
