মেট্রোরেলে চাকরি, বয়স্করাও আবেদন করতে পারবে

আপডেট : ২৫ মার্চ ২০২২, ০৯:৫৭

শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রতিষ্ঠানে ১৯ পদে মোট ২৬ জন লোক নেওয়া হবে। প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা থাকা সাপেক্ষে প্রার্থীর বয়স ৬২ বছর হলেও আবেদন করতে পারবেন।

  • পদের নাম :জেনারেল ম্যানেজার (স্টোরস অ্যান্ড প্রকিউরমেন্ট)

পদসংখ্যা: ১, যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি।

বেতন গ্রেড :৪

  • পদের নাম: জেনারেল ম্যানেজার (সিগন্যালিং অ্যান্ড টেলিকমিউনিকেশন)

পদসংখ্যা: ১, যোগ্যতা: ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি।

বেতন গ্রেড :৪

  • পদের নাম :জেনারেল ম্যানেজার (রোলিং স্টোক)

পদসংখ্যা :১, যোগ্যতা :মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি।

বেতন গ্রেড : ৪

  • পদের নাম : জেনারেল ম্যানেজার (ইলেকট্রিক্যাল)

পদসংখ্যা: ১, যোগ্যতা: ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি।

বেতন গ্রেড : ৪

  • পদের নাম : জেনারেল ম্যানেজার (ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস)

পদসংখ্যা: ১, যোগ্যতা: হিসাববিজ্ঞান/ ফাইন্যান্সে স্নাতকোত্তর ডিগ্রি।

বেতন গ্রেড: ৪

  • পদের নাম: প্রিন্সিপাল এমআরটি ট্রেনিং সেন্টার

পদসংখ্যা :১, যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং/সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি।

বেতন গ্রেড: ৪

  • পদের নাম: ম্যানেজার (পারমানেন্ট ওয়ে অ্যান্ড সিভিল)

পদসংখ্যা: ১, যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি।

বেতন গ্রেড: ৬

  • পদের নাম: চিফ ট্রাফিক কন্ট্রোলার

পদসংখ্যা: ২, যোগ্যতা: বিজ্ঞান অনুষদে স্নাতক ডিগ্রি।

বেতন গ্রেড: ১০

  • পদের নাম: চিফ ক্রিউ কন্ট্রোলার

পদসংখ্যা: ১, যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি।

বেতন গ্রেড: ১০

  • পদের নাম: চিফ ডিপোট কন্ট্রোলার

পদসংখ্যা: ১, যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি।

বেতন গ্রেড: ১০

  • পদের নাম: চিফ ড্রাইভিং ইন্সপেক্টর

পদসংখ্যা: ১, যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি।

বেতন গ্রেড: ১০

  • পদের নাম: চিফ ট্রাকশন পাওয়ার কন্ট্রোলার

পদসংখ্যা: ১, যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং’এ ডিপ্লোমা ডিগ্রি।

বেতন গ্রেড :১০

  • পদের নাম:সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার (আরএস ইন্সপেকশন মনিটরিং)

পদসংখ্যা: ২, যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং’এ ডিপ্লোমা ডিগ্রি।

বেতন গ্রেড: ১০

  • পদের নাম: সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার (আরএস ইলেকট্রিক্যাল)

পদসংখ্যা: ২, যোগ্যতা: ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি।

বেতন গ্রেড: ১০

  • পদের নাম: সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার (আরএস মেকানিক্যাল)

পদসংখ্যা: ৪, যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি।

বেতন গ্রেড: ১০

  • পদের নাম: সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার (মিল রাইট)

পদসংখ্যা: ১, যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি।

বেতন গ্রেড: ১০

  • পদের নাম: সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার (ওসিএস মনিটরিং)

পদসংখ্যা: ১, যোগ্যতা: ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি।

বেতন গ্রেড: ১০

  • পদের নাম: সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার (ই অ্যান্ড এম)

পদসংখ্যা: ২, যোগ্যতা: ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি।

বেতন গ্রেড: ১০

  • পদের নাম: সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার (স্টোরস)

পদসংখ্যা: ২, যোগ্যতা: ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি।

বেতন গ্রেড: ১০

যেভাবে আবেদন :আগ্রহী প্রার্থীদের ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদন ফরম এই ওয়েবসাইটে http://dmtcl.gov.bd পাওয়া যাবে। আবেদন ফরম ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা : ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল), প্রবাসীকল্যাণ ভবন, লেভেল-১৪, ৭১-৭২ পুরাতন এলিফ্যান্ট রোড, ইস্কাটন গার্ডেন, ঢাকা-১০০০।

আবেদন ফি :ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের অনুকূলে ১-৭ নম্বর পদের জন্য ১৫০০ টাকা এবং ৮-১৯ নম্বর পদের জন্য ১০০০ টাকা পে-অর্ডার/ব্যাংক ড্রাফট সোনালী ব্যাংকের যে কোনো শাখা থেকে পাঠিয়ে রশিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনের শেষ তারিখ :আগামী ১০ এপ্রিল

ইত্তেফাক/ইআ