মাটিচাপায় প্রাণ গেলো ৩ শিশুর 

আপডেট : ২৬ মার্চ ২০২২, ১৮:৩০

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের পশ্চিম ইসলাম নগর গ্রামে টিলার মাটিচাপায় তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৬ মার্চ) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলো-ওই গ্রামের তসিবুল রহমানের ছেলে সুমন মিয়া (১৫), আব্দুস সালামের ছেলে নাহিদ আহমদ (১৪) ও আব্দুল করিমের ছেলে আব্দুল কবির (৯)।

জানা গেছে, ইসলাম নগর গ্রামে রাবার বাগানের ভেতরে ঘাগড়া ছোড়া পাড়ে টিলার মাটিচাপা পড়ে ওই তিন শিশুর নিহত হয়। 

ভাটেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, টিলার মাটিচাপা পড়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। 

কুলাউড়া থানার এসআই ফখরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে একজন ওসিকে পাঠানো হয়েছে। 

ইত্তেফাক/এএএম