মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে জাতীয় পার্টি। শনিবার (২৬ মার্চ) বিকালে জাতীয় পার্টির গুলশান চেয়ারম্যান কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা এরশাদ।
সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান দয়াল কুমার বড়ুয়া। আলোচনা সভার সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জাপা যুগ্মমহাসচিব কর্নেল অবসরপ্রাপ্ত শাহজাহান সিরাজ।
এছাড়া আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব কর্নেল অবসরপ্রাপ্ত হাবিব ইসলাম, মেজর অবসরপ্রাপ্ত সিকদার আনিসুর রহমান, জাপা কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নাফিজ মাহবুব, জাপা কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য পীরজাদা সৈয়দ জুবায়ের আহম্মেদ, গোলাম মোস্তফা পাটোয়ারী, ডাক্তার জহিরুল ইসলাম, মেজর অবসরপ্রাপ্ত শিবলী মো. সাদিক. কাজী মনির, এজাজ আহমেদ খান, জুলিয়া আক্তার মিরা, করবি মিজান, মাওলানা ফেরদৌস কোরেশী, শেখ সহিদুর রহমান হাফিজ, মো. খোরশেদ আলম, আম্বর আলী সরকার, মো. হেলাল উদ্দিন ও শেখ তাহেব মঞ্জুশী দত্ত।
