আলিটুবিডির নতুন ওয়েবসাইট উদ্বোধন

আপডেট : ২৭ মার্চ ২০২২, ২১:৫১

গ্রাহকদের জন্য নতুন ওয়েবসাইট নিয়ে এসেছে ক্রসবর্ডার শপিং প্ল্যাটফর্ম আলিটুবিডি। যার মধ্যদিয়ে শুরু হচ্ছে ব্রান্ডটির নতুনভাবে পথ চলা গ্রাহককে উন্নতর সেবা প্রদানের লক্ষ্যে। ২০১৭ সালে একটি ফেসবুক গ্রুপের মধ্য দিয়ে যাত্রা শুরু হয় জনপ্রিয় ক্রস বর্ডার শপিং প্ল্যাটফর্ম আলিটুবিডির। সময়ের সাথে সাথে আধুনিক ও ডিজিটাল শপিং এর আরো অনেক মাধ্যমে আলিটুবিডি ইতিমধ্যে ভূমিকা রেখেছে। 

আলিটুবিডিতে অগণিত গ্লোবাল সাপ্লাইয়ার ও ভেরিফাইড সেলার থেকে কয়েক কোটি প্রিমিয়াম পণ্যের শপিং করতে পারবে ক্রেতারা সহজলভ্য দামে। বর্তমানে আলিটুবিডি বাংলাদেশের ক্রস বর্ডার শপিং এর স্বপ্ন ও সম্ভাবনা পূরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আলিটুবিডি এলসি ও অন্যন্য আমদানিকারক শর্তাবলী পূরণ করে যথাযথ কাস্টমস ট্যাক্স নিস্পতির মধ্য দিয়ে পণ্য চায়না ও আমেরিকা থেকে আলিটুবিডির ওয়্যারহাউজে নিয়ে আসে। সর্বশেষ ধাপে পণ্যের শ্রেণীবিভাজন করে তা পৌঁছে দেওয়া হয় গ্রাহকের দোরগোড়ায়।

কিন্তু শুধুমাত্র এই পর্যন্তই আলিটুবিডির সেবা সীমাবদ্ধ থাকে নেই। প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য দেশবাসীদের অতুলনীয় ক্রস বর্ডার শপিং এর অভিজ্ঞতা দেওয়ার।সেই লক্ষ্যেই তারা আরো উন্নত ওয়েবসাইট উদ্বোধন করেছে ২৬শে মার্চ। ওয়েবসাইটটি সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন https://ali2bd.com.

আলিটুবিডির ব্যবস্থাপনা পরিচালক এবং ই-ক্যাবের স্ট্যান্ডিং ক্রস বর্ডার ট্রেডের সদস্য জনাব মহিব্বুল্লাহ শাফি বলেন, “আমরা টেক কোম্পানি এবং টেকের মাধ্যমে সর্বদাই আমাদের গ্রাহকদের বিশ্বমানের ক্রস বর্ডার শপিং অভিজ্ঞতা দেওয়ার চেস্টা করেছি। ফলে প্রতি নিয়তই নিত্যনতুন প্রযুক্তি আমরা আমাদের সেবার সাথে যুক্ত করে এসেছি। সেই ধারাবাহিকতা বজায় রেখেই আমরা পুরোদমে প্রস্তুত আমাদের নতুন ও উন্নত ওয়েবসাইট ও অ্যাপ  এর মাধ্যমে উন্নতর ক্রস বর্ডার শপিং অভিজ্ঞতা আমাদের ক্রেতাদের দেবার। আশা করি আমাদের এই নতুন উদ্যোগ বিশ্বায়নের এই যুগে পণ্যের সীমাবদ্ধতা ও বর্ডার বাধা দূরীকরণে সহায়ক ভুমিকা পালন করবে।”

ইত্তেফাক/এএইচপি