ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলামের কুশপুত্তলিকা পুড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদল। রবিবার (২৭ মার্চ) রাতে শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এই কর্মসূচি পালন করা হয়।
এসময় শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা অভিযোগ করে বলেন, ‘ডিএমপি কমিশনার শফিকুল ইসলামের বক্তব্য ঔদ্ধত্যপূর্ণ এবং অদায়িত্বশীল। অচিরেই বেগম খালেদা জিয়াকে নিয়ে দেওয়া তার বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার উদাত্ত আহ্বান জানাই।’
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাবির হাজী মুহম্মদ মুহসীন হলের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম মাহির, মুহসীন হলের ছাত্রদল নেতা মনসুর আহমেদ রাফি, আহনাফ এ রিফাত প্রমুখ।
