২৫ রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন

ঢাবির সিনেটে জাতীয়তাবাদী ঐক্য পরিষদের সমন্বয় কমিটি গঠন

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন সামনে রেখে গ্র্যাজুয়েটদের তালিকাভুক্তি ও নির্বাচন পর্যালোচনায় সমন্বয় কমিটি গঠন করেছে জাতীয়তাবাদী ঐক্য পরিষদ। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি নিশ্চিত করা হয়। কমিটিকে রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের তালিকাভুক্তি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনের বিষয়ে প্রয়োজনীয় সমন্বয় ও নির্বাচন পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়েছে।

সমন্বয় কমিটির বাকি সদস্যরা হলেন- 

অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান, সিন্ডিকেট সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়- সদস্য সচিব

ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম- সদস্য

অধ্যাপক ড. আব্দুস সালাম, প্রো-উপাচার্য (শিক্ষা), ঢাকা বিশ্ববিদ্যালয়- সদস্য

অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, প্রো-উপাচার্য (প্রশাসন), ঢাকা বিশ্ববিদ্যালয়- সদস্য

অধ্যাপক মো. লুৎফর রহমান, প্রো-উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয়- সদস্য

অধ্যাপক ড. আবুল কালাম সরকার, ডিন, কলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়- সদস্য

মো. আবদুস সাত্তার পাটোয়ারী- সদস্য

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে গ্র্যাজুয়েটদের তালিকাভুক্তিসহ উক্ত নির্বাচনে জাতীয়তাবাদী ঐক্য পরিষদের নির্বাচন পর্যালোচনার জন্যই এই সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।

ইত্তেফাক/আরএইচ