নোবিপ্রবি'র ফার্মেসি বিভাগে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

আপডেট : ২৮ মার্চ ২০২২, ১৮:১৮

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ফার্মেসি বিভাগের ১৬তম ব্যাচের নবীনবরণ ও ১১তম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের হাজী ইদ্রিস অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম।

ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবদুল বাকী, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ হানিফ, ফার্মেসি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ সেলিম হোসেন, প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ারুল বাশার।

বিভাগটির অন্যান্য শিক্ষকবৃন্দ, বিভিন্ন শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রীবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীরা এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দকে বিভাগের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং বিশ্ব ফার্মাসিস্ট দিবস-২০২২ উপলক্ষে অনলাইনে আয়োজিত ‘ওরাল প্রেজেন্টেশন’ প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদেরকে ক্রেস্ট প্রদান করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

ইত্তেফাক/এসটিএম